ভারত পাঠিয়ে দেয়া সেই ১১ জনকে আমি কালিমা পড়াইনি : আজহারী

ভারত পাঠিয়ে দেয়ে সেই ১১ জনকে আমি কালিমা পড়াইনি : আজহারী

ফাতেহ ডেস্ক :

সময়ের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, অন্য ধর্মের ভাই আমার কাছে এসে মুসলমান হওয়ার ইচ্ছা প্রকাশ করলে আমি অপারগতা প্রকাশ করি। তখন মঞ্চে উপস্থিত অন্য আলেমের কাছে ওই ব্যক্তি কালেমা পাঠ করে মুসলমান হন। কিন্তু গণমাধ্যমে আমার নাম প্রচার হয়।

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ফরিদপুরে এক মাহফিলে অংশ নিয়ে লাখো মুসল্লির সামনে এমন দাবি করেন আজহারী।

তিনি বলেন, লক্ষ্মীপুর রামগঞ্জে মাহফিলের আয়োজক কমিটির সদস্যরা আমাকে জানায় একই পরিবারের ১১ জন হিন্দু মুসলাম হবেন। এদের মধ্যে ৪ জন আমীর হামজার কাছে কালেমা পাঠ করেছেন আর বাকি ৬ জন আপনার কাছে বায়াত হতে চান। সেখানেও আমি অপারগতা জানাই। আমি রাজি না হলে উপস্থিত অন্য আলেমের কাছে ওই পরিবারটি মুসলাম হয়। কিন্তু মিডিয়ায় ফলাও করে প্রচার হয় লক্ষীপুরের একই পরিবারের ১১ হিন্দু মিজানুর রহমানের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন।

এরপর আজহারী বলেন, পরদিন শুনি ওই পরিবারটি ভারতীয়। পরিবারের কর্তা মুসলমান ছিলেন কিন্তু ছোটবেলায় হারিয়ে ভারতে চলে গিয়েছিলেন। সেখানে হিন্দু ধর্ম পালন করেছেন। বিয়ে করেছেন। তার স্ত্রী, সন্তানেরা সবাই হিন্দু। এ নিয়ে দেশজুড়ে অতি উৎসাহের দেখা দেয়। পরে শুনি সরকার তাদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছে। আপনাদের এই অতি উৎসাহের জন্য এমনটা হয়েছে।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি (শুক্রবার) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুর পাটোয়ারীর বাড়িতে তাফসিরুল কোরআন মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারীর কাছে কালেমা পাঠ করে ১১ জন ভারতীয় নাগরিক ইসলাম গ্রহণ করেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।। পরে পুলিশ তাদের আটক করে ভারতে পাঠিয়ে দেয়।

আগের সংবাদওয়াজ মাহফিলে বাধা প্রদান প্রসঙ্গ, উত্তপ্ত সংসদ
পরবর্তি সংবাদজেরুজালেম বিক্রি করার জন্য নয় : এরদোগান