আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কে ধর্ষকের শাস্তিবিষয়ক নতুন একটি আইনের তীব্র সমালোচনায় মেতে উঠেছে দেশটির মানবাধিকার এবং নারী অধিকার সংগঠনগুলো। এতে যোগ দিয়েছে এরদোগান বিরোধী বামপন্থী দল দ্য পিপলস ডেমোক্র্যাটিক পার্টিও।
গার্ডিয়ান ও মিডলইস্ট মনিটরসহ আর্ন্তজাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, আইনটি চলতি মাসের শেষে তুরস্কের সংসদে উত্থাপন করবেন দেশটির আইনপ্রণেতারা। প্রস্তাবিত আইনটিতে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক কোনো মেয়েকে ধর্ষণের পর যদি ওই ধর্ষক তাকে বিয়ে করেন তাহলে আইন অনুযায়ী ধর্ষকের সাজা মওকুফ করা হবে।
মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনায় বলছে, ‘এ আইনের বাস্তবায়ন মানে তুরস্কে ধর্ষণের বৈধতা দেয়া।’ দ্য পিপলস ডেমোক্র্যাটিক পার্ট বলেছে, এই আইন তুরস্কে ‘বাল্যবিবাহ’ ও ধর্ষণকে বৈধতা দেয়। পাশাপাশি শিশুদের যৌন হয়রানি ও নিপীড়ন করার পথ প্রশস্ত করে। যেসব পুরুষ জেনেশুনেই ধর্ষণ করেছে তাদেরকেও এই আইনের আওতায় ক্ষমা করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
