আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের সঙ্গে জড়িত ‘মিথ ও বাস্তবতা’ নিয়ে আলোচনার জন্য কয়েকজন বলিউড তারকাকে আমন্ত্রন জানানো হয়েছে। মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে রুদ্ধদ্বার বৈঠকের জন্য তাদের আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ও বিজেপির সহসভাপতি জয় পাণ্ডা।
তবে বৈঠকে বলিউডের কোন কোন তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে তা জানা যায়নি। গত মাসে বেশ কয়েকজন অভিনেতা দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় সিএএ-র বিরুদ্ধে হওয়া বিক্ষোভে পুলিশের হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন টুইটারে। আর সরকারের প্রতি সমর্থনও জানিয়েছেন কেউ কেউ।
সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে জনসমর্থন পেতে বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছে বিজেপি। সেই পরিকল্পনারই অংশ হিসেবে বলিউড তারকাদের বৈঠকে ডাকা হয়েছে।
