‘নারীদের রেসলিংয়ের আয়োজন করে পবিত্র ভূমির অসম্মান করছে সৌদি’

নারীদের রেসলিংয়ের আয়োজন করে পবিত্র ভূমির অসম্মান করছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের রেসলিং। আজ বৃহস্পতিবার রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে এই রেসলিং অনুষ্ঠিত হবে। খবর সৌদি গেজেট।

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) জানিয়েছে, নারী রেসলিংয়ের সুপারস্টার নাটালয়া এবং লেসি এভান্স এবং পুরুষ রেসলিংয়ে সাবেক বক্সিং চ্যাম্পয়িন টাইসন ফারি এবং ব্রাউন স্ট্রোম্যান অংশ নিবেন।

এর আগে, সৌদিতে গত বছর রেসলিংয়ের আয়োজন করা হয়। সেটা সরাসরি টেলিভিশনে সম্প্রচারও করা হয়েছিল। সে সময় শুধুমাত্র পুরুষদের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং নারীদের ম্যাচ বাতিল করা হয়েছিল।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি নাগরিকদের বিনোদনের পরিধি বাড়াতে এমন আয়োজন করা হয়েছে। রাজধানী রিয়াদে দুই মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সৌদি কর্তৃপক্ষ। সেখানে শতাধিক ভিন্ন ভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। তারই অংশ হিসেবে এই রেসলিংয়ের আয়োজন করা হয়েছে।

ধর্মীয় মহল বলছে, সৌদি যুবরাজ সংস্কারের নামে পশ্চিমা রীতিনীতিই বাস্তবায়ন করছেন পবিত্র এই ভূমিতে। প্রকাশ্যে নারীদের রেসলিংয়ের আয়োজন করে পবিত্র ভূমির অসম্মান করছেন। সৌদির উচিৎ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া। নয়ত পুরো বিশ্বের মুসলমানদের মনে আঘাত লাগবে।

আগের সংবাদপাকিস্তানে চলন্ত যাত্রীবাহী ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬২
পরবর্তি সংবাদআজাদী মার্চের সম্পূর্ণ নিরাপত্তা দেবে সরকার : পাক স্বরাষ্ট্রমন্ত্রী