নিউজিল্যান্ডের মসজিদে গণহত্যার প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ সমাবেশ

ফাতেহ ডেস্ক

নিউজিল্যান্ডের দুটো মসজিদে গত শুক্রবার নামাজরত মুসল্লিদের ওপর খ্রিষ্টান জঙ্গিদের বর্বরোচিত হামলা এবং অর্ধ শতাধিক মুসলিমকে গুলি করে হত্যার প্রতিবাদে গতকাল বাদ আসর রাজধানীর বায়তুল মুকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ঐক্যজোট।

মাওলানা আবদুল লতিফ নেজামী, মুফতী ফয়জুল্লাহ, মুফতী মুহাম্মদ তৈয়ব-সহ এতে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা খ্রিষ্টান এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানিয়ে বলেন, ইউরোপে মুসলমানরা আজ নিগ্রহের শিকার, এই ঘটনার পর থেকে তাঁরা নিজেদের জীবন নিয়ে শংকিত। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইউরোপের প্রতিটা দেশের প্রশাসনকে।

হামলায় নিহত শতাধিক মুসল্লির মৃত্যুকে শাহাদতের মৃত্যু উল্লেখ করে তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আগের সংবাদ‘ব্রিটেনে যেভাবে ইসলাম-বিদ্বেষ ছড়াচ্ছে, মুসলিম অভিবাসীদের আগামী দিনগুলো কেমন হবে জানি না’
পরবর্তি সংবাদকওমি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার পথ সুগম করতে হাইয়াতুল উলয়ার বিশেষ কমিটি গঠন