
আন্তর্জাতিক ডেস্ক
বর্ণবাদী শেতাঙ্গ জঙ্গি ব্রেনটন ট্যারেন্ট, আজ শুক্রবার যে নরাধম নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সিজদারত নিরীহ ৪০ মুসল্লিকে এলোপাতাড়ি গুলি চালিয়ে শহিদ করল, সে নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও একনিষ্ঠ অনুসারী বলে উল্লেখ করেছে।
আরও পড়ুন : নিউজিল্যান্ডের মসজিদে নির্মম সন্ত্রাসী হামলা, দুই বাংলাদেশিসহ সিজদারত ৪০ মুসল্লির মৃত্যু
এ হামলার আগেই সন্ত্রাসী এ শেতাঙ্গ লোক টুইটারে ৭৩ পাতার ইশতেহার আপলোড করে হামলার ঘোষণা দেয়।
ইশতেহারে সে বলে, এটি একটি সন্ত্রাসী হামলা। এ ছাড়া অভিবাসনের বিরুব্ধে অবস্থান নেয়ায় সে নিজেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলে উল্লেখ করে। হামলাকারী নিজেও একজন অভিবাসনবিরোধী বলে ইশতেহারে উল্লেখ করেছে সে।
২০১১ সালে নরওয়ের অসলোতে অ্যান্ডারস ব্রেভিক নামে এক সন্ত্রাসী হামলায় ৭৭ জন নিহত হয়েছিলেন।
হামলাকারী ওই ঘটনা থেকে উদ্বুদ্ধ হয়ে এ হামলা চালায় বলে ৭৩ পাতার ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
অভিবাসীবিদ্বেষী এ হামলাকারী তার ইশতেহারে বলেছে, হামলা করে সে অনুপ্রবেশকারীদের (অভিবাসীদের) দেখাতে চায় যে, আমাদের ভূমি কখনও তাদের ভূমি হবে না, যতক্ষণ শেতাঙ্গরা জীবিত থাকবে।
সে আরও লিখেছে, আমাদের এবং নিজেদের শিশুদের ভবিষ্যৎকে নিশ্চিত রাখতে হবে।
নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন সমর্থক হিসেবে তুলে ধরে হামলাকারী বলে, পুনরুজ্জীবিত শ্বেতাঙ্গ পরিচয়ের প্রতীক হিসেবে আমি অবশ্যই ট্রাম্পের একজন সমর্থক।
ইশতেহারে সে আরও বলে, আমি মুসলিমদের অপছন্দ করি। আমি সেসব মুসলিমকে ঘৃণা করি, যারা অন্য ধর্ম থেকে এসে মুসলিম হয়।
হামলাকারী এসব মুসলিমকে রক্তের সঙ্গে প্রতারণাকারী বলে উল্লেখ করে।তার দাবি মতে এসব ‘প্রতারণাকারী’র নাকি বেঁচে থাকার কোনো অধিকার নেই।
সে বলে, আমি ডিলান রুফসহ আরও অনেকের বই পড়েছি। তবে আমি প্রকৃতভাবে অ্যান্ডারস ব্রেভিকের ওই হামলা থেকেই উদ্বুদ্ধ হয়েছি।
