‘নিউজিল্যান্ড হামলায় নিখোঁজ ৪ বাংলাদেশির কেউ বেঁচে নেই’

ফাতেহ ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর নিখোঁজ ৪ বাংলাদেশির কেউ বেঁচে নেই বলে ধারণা করছেন অনারারি কনসাল শফিকুর রহমান ভুঁইয়া। রোববার সকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে তিনি জানান, বিভিন্ন সূত্রে ৪ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

নিউজিল্যান্ডের পুলিশ এই তথ্যে সম্মতি না দিলেও প্রত্যাখ্যান করেনি। তিনি জানান, এই চারজন হলেন, ওমর ফারুক, মোজ্জামেল হক, হুসনে আরা ও ড. আব্দুস সামাদ।

উল্লেখ্য, গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জন মারা যান। গতকাল নিউজিল্যান্ড পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আরও একজন মারা গেছেন। পাশাপাশি, ৫০ জন জখম হয়েছেন। ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়।

আগের সংবাদনিউজিল্যান্ডের মসজিদে হামলার আগে দেশটির প্রধানমন্ত্রীসহ ৩০ জনকে ইমেইল
পরবর্তি সংবাদদ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোট আগামীকাল