
আন্তর্জাতিক ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেন, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদ পশ্চিমা বিশ্বে কতটা ভয়াবহ রূপ নিয়েছে, ন্যাক্কারজনক এ হামলা থেকে খানিকটা অনুমান করা গেছে।
আরও পড়ুন : নিউজিল্যান্ডের মসজিদে নির্মম সন্ত্রাসী হামলা, দুই বাংলাদেশিসহ সিজদারত ৪০ মুসল্লির মৃত্যু
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে যেন এরকম আর কোনো ঘটনা না ঘটে, সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণেরও জোর দাবি জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এ হামলার ঘটনায় মুসলিম বিশ্বের পক্ষ থেকে নিউজিল্যান্ডের হতাহত নাগরিকদের প্রতি আমি শোক জানাচ্ছি।
খবর গার্ডিয়ানের
