পিডিপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না মর্মে টুইট মেহবুবা মুফতির

আন্তর্জাতিক ডেস্ক :

রবিবার ন্যাশনাল কনফারেন্সের একদল নেতা দলীয় পৃষ্ঠপোষক ফারুক আবদুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সাথে দেখা করার পর, এবার পিডিপির নেতাদের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন মেহবুবা মুফতি—এমনই একটি একটি খবর এসেছিল গণমাধ্যমে। কিন্তু গণমাধ্যমের এই খবরটিকে অস্বীকার করে রবিবার দিনগত রাতে মেহবুবা মুফতির একাউন্ট থেকে একটি টুইট করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

মেহবুবা মুফতির একাউন্ট থেকে করা টুইটে বলা হয়, ‘ মেহবুবা মুফতি এবং জম্মু-কাশ্মীরের পিডিপির নেতাদের মধ্যে সোমবার কোনো সাক্ষাৎ হচ্ছে না।’

গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের আগে ৪ আগস্ট গভীর রাতে এনসির সহ-সভাপতি ওমর আবদুল্লাহ এবং পিডিপি সভাপতি মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়। কারো সঙ্গেই তাদের দেখা-সাক্ষাৎ করতে দেয়া হয় না। এমনকি, ২১ শে আগস্ট মুফতী পরিবার স্থানীয় পুলিশকে একটি চিঠি পাঠিয়ে মেহবুবা মুফতি এবং তার বৃদ্ধ বয়সী মা গুলশান মুফতির মধ্যে বৈঠকের জন্য অনুরোধ জানালেও তাকে অনুমতি দেওয়া হয়নি।

এই মাসের শুরুতে, জম্মু ও কাশ্মীর প্রশাসন বলেছে, কাশ্মীরে আটক রাজনৈতিক নেতাকর্মীদের এবং প্রতিটি ব্যক্তির বিশ্লেষণের পরে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে। দিল্লির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে অবিলম্বে মুক্তি দেওয়ার সম্ভাবনা নেই।

রাকিব

আগের সংবাদনিহত বুয়েট ছাত্রের ফেসবুকে শেষ পোস্ট
পরবর্তি সংবাদসংস্কৃতি ও সভ্যতায় ইসলামের অবদান উচ্চস্বরে জানানো প্রয়োজন : আমিনা এরদোগান