ভারতে মুসলিম হত্যাযজ্ঞ বন্ধে খোমেনীর আহবান

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে মুসলিম গণহত্যা বন্ধে ইরানের সর্বোচ্চ নেতা খোমেনী একটুইট বার্তায় আহবান জানিয়েছেন বলে নিশ্চিত করেছে এনাদুলা এজেন্সি।

খবরে বলা হয়, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বৃহস্পতিবার তার ভ্যারিফাইড টুইটার- পোস্টে বলেন, “সারা বিশ্বের মুসলমানদের হৃদয় ভারতে মুসলিম গণহত্যায় সমবেদনা জানাচ্ছে।”

মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্নতা রোধ করতে হলে ভারতকে মুসলিম গণহত্যা বন্ধ করে চরমপন্থী হিন্দু এবং তাদের দলগুলির বিরুদ্ধে লড়াই করতে হবে বলে খামেনী জানান।

ইরানী পার্লামেন্টের স্পিকার আলি লারিজনীও ভারতের মুসলমানদের দুর্দশার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সাম্প্রদায়িক সহিংসতা রোধে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। লারিজনী বলেন, ভারতের নতুন আইনটি মুসলিম অধিকার লঙ্ঘন।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ ভারতকে “সকল ভারতীয়ের মঙ্গল নিশ্চিত করতে এবং দায়িত্বহীন কাজ না করার আহবান জানায়।”

অবশ্য জাভাদ জারিফের টুইটের পরে ভারত ইরানের রাষ্ট্রদূতকে ডেকে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কড়া প্রতিবাদপত্র ধরিয়ে দেয়।

আগের সংবাদতালিবান-আমেরিকা চুক্তি: কাতারের ভূমিকার প্রশংসা কর‌ল আরবলীগ
পরবর্তি সংবাদপুতিন এরদোগান শীর্ষ সম্মেলন: ইদলিবে আজ মধ্যরাত থেকে যুদ্ধবিরতি