বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩

ফাতেহ ডেস্ক

শনিবার বিকালে বগুড়ার আদমদীঘি মুরইল বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন আহতদের দুপচাঁচিয়া ও আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার গুণাহার চান্দাইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে সিএনজিচালক আফজাল হোসেন (৪৫), আদমদীঘির সান্তাহারের পৌওতা এলাকার মৃত উজির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৬৪) ও একই উপজেলার নশরতপুর গ্রামের জগদীস সাহার ছেলে শ্যামল সাহা (৫৫)।

আহতরা হলেন- আদমদীঘির শিবপুরের নূরুল ইসলামের ছেলে আলহাজ (৩৩), দুপচাঁচিয়ার উনাহর সিংড়ার মহসিন আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৪)।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার বিকাল ৫টার দিকে আদমদীঘির মুরইল পূর্ব বাজার এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আফজাল ও যাত্রী শহিদুল ইসলাম মারা যান।

আহত ৪ জনকে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর শ্যামল সাহা মারা যান বলে জানান ওসি।

এইচআর/

আগের সংবাদআলোচিত সেই বিমান ছিনতাই, মাসউদ আজহার যেভাবে মুক্তি পান ভারতীয় কারাগার থেকে
পরবর্তি সংবাদ‘সিইসির বক্তব্যে‌ই ভোটে অনিয়ম প্রমাণিত’