‘বাংলাদেশ সমৃদ্ধি ও অগ্রগতির দেশ’

ফাতেহ ডেস্ক

গত এক দশকে সমৃদ্ধি ও অগ্রগতির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ; বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে প্রধামন্ত্রীর কার্যালয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু ভোটে জিতলেই চলবে না জনগণের মনও জয় করতে হবে। এ সময় নিজ নিজ এলাকায় উন্নয়নের জন্য নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কাজ করার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, কিছুদিন আগেও বাংলাদেশ জঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠেছিলো ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ, তবে বর্তমান সরকারের উন্নয়নে আজ বিশ্বে রোল মডেল।

এসময় স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আগের সংবাদরোহিঙ্গা পাচারে সক্রিয় পাচারচক্র, কমছে না কোনভাবেই
পরবর্তি সংবাদএফ আর টাওয়ার দুর্নীতিতে রাজউকের দুই সাবেক চেয়ারম্যান জড়িত