
ফাতেহ ডেস্ক
চকবাজার অগ্নিকাণ্ডের এক সপ্তাহ না পেরোতেই এবার আগুনে পুড়লো ভাষানটেকের জাহাঙ্গীর বস্তির কয়েকশ’ ঘর। আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও রান্নার গ্যাস সিলিন্ডারের কারণে আগুন বেশি ছড়িয়েছে বলছে ফায়ার সার্ভিস। এদিকে হুড়োহুড়ি করে নামার সময় ডোবার পানিতে পড়ে মারা যায় দুই শিশু।
আজ বৃহস্পতিবার গভীর রাতে মিরপুরের ১৪ নম্বরের ভাসানটেক বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের আড়াই ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
রোকেয়া বেগম । চার সন্তানসহ স্বামী নিয়ে এই ঘরে বাস করতেন। তার স্বামীর ছিল ছোটখাট ব্যবসা। আগুনে তার ঘরের জিনিসপত্র সব পুড়ে তিনি এখন নিঃস্ব।
স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, এই বস্তিতে আড়াইশ ঘরে প্রায় ২০ হাজার মানুষ বাস করতো। আগুনে এখন সবারই একই পরিণতি।
গভীর রাতে বস্তিতে আগুনের খবর ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে ঘর থেকে বের হওয়ার সময় দুই শিশু ডোবার পানিতে পড়ে যায়। পরে উদ্ধার করা হয় তাদের মরদেহ।
এখন পর্যন্ত অগ্নিকান্ডের সুত্রপাত বের করতে পারে নি ফায়ার সার্ভিস। তবে কর্মকর্তারা বলছেন, এখনাকার বেশিরভাগ মানুষই গ্যাস সিলিন্ডারে রান্নার কাজ করতে। আর এ কারনেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন যার কারণে একটি ঘর ও রক্ষা করা যায় নি।
এ ঘটনায় তদন্ত হচ্ছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
