মাদরাসাগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন শায়খ গুম্মান

আন্তর্জাতিক ডেস্ক :

মাদরাসাগুলোর প্রতি ঐক্যবদ্ধের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম, ইসলামিক লেকচারার শায়খ ইলিয়াস গুম্মান। মাদরাসাগুলোর মধ্যে মতবিরোধের কারণে যেন অন্যরা ঐক্যকে বিনষ্ট না করতে পারে সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

শায়খ ইলিয়াস গুম্মান বলেন, আমাদের সবচেয়ে প্রসিদ্ধ দীনি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, মাজাহেরে উলুম সাহারানপুর, নদওয়াতুল উলামা লাখনৌ, থানাভবন মাদরাসা, রায়পুর মাদরাসা, গাঙ্গুহ মাদরাসা, নিজামুদ্দিন মারাকাজ এগুলো আমাদেরই প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোতে আমাদের আকাবিরে কেরামই ইলমের ও দীনের খেদমত করে যাচ্ছেন। এ মাদরাসা ও দীনি প্রতিষ্ঠানগুলোর কোনো শায়খ বা আলেমের সঙ্গে যদি মতবিরোধ তৈরি হয়, আমাদের তাকে সম্মান করা উচিত। তার সঙ্গে বেয়াদবি করা যাবে না। মনে রাখতে হবে তারা আমাদের শায়েখ, আকাবির। আমরা যদি তাদের কাউকে কিছু বলতে হয় তাহলে লোকদের সামনে নয়, একাকি নিয়ে তাদের বুঝাতে হবে বা তাদের সঙ্গে কথা বলতে হবে।

তিনি আরও বলেন, দারুল উলুম দেওবন্দ যদি সম্মানের দিক দিয়ে অনেক উপরে, তাদেরও উচিত নয় কাউকে ছোট করে দেখা। দেওবন্দ এর ওয়াকফ এটিও আমাদেরই প্রতিষ্ঠান। তাদের সঙ্গেও আমাদের ভালো ব্যবহার করতে হবে। আমরা একে অপরের সঙ্গে শত্রুতা নয় বরং মহাব্বতের সঙ্গে মতপ্রার্থক্য থাকলে সমঝোতায় আসতে হবে।

আগের সংবাদভোলায় ফেসবুকে নবীকে কটূক্তি করার অভিযোগে পুলিশ হেফাজতে হিন্দু যুবক
পরবর্তি সংবাদ‘মুসলিম নয়, হিন্দু নেতাকে খুন করেছে বিজেপি নেতা শিবকুমার গুপ্তা’