সড়ক দুর্ঘটনায় ৫ জেলায় নিহত ৭

ফাতেহ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ৫ জেলায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে গাইবান্ধার ধাপেরহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় মারা গেছেন ৩ জন।

রংপুরের হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত ৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জামালপুরের দেওয়ানগঞ্জে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন এসএসসি পরীক্ষার্থী মামুন। এ সময় আহত হন অটোরিকশার ৩ যাত্রী। পাবনার আটঘরিয়ায় গরুর গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশার এক যাত্রী নিহত এবং দুইজন আহত হয়েছেন।

এছাড়া নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় একজন এবং মাগুরায় একজন নিহত হয়েছেন।

আগের সংবাদপ্যারিস কমিউন থেকে কাম্পুং ইসলামি তাইবাহ : আদর্শ সমাজ বাস্তবায়নের স্বপ্ন
পরবর্তি সংবাদডাকসুতে দায়িত্ব নিচ্ছেন না হল সংসদের দুই প্রার্থী