হাটহাজারীতে মন্দিরের নিরাপত্তায় মাদরাসার ছাত্রদের পাহারা

ফাতেহ ডেস্ক :

হাটহাজারীতে ভোলার ঘটনার জেরে বিক্ষোভের সময় ব্যারিকেড দিয়ে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা করেছে মাদরাসার ছাত্ররা। রোববার বিকালে বিক্ষোভ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। মাদরাসার ছাত্রদের মন্দিরের নিরাপত্তায় এ উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে।

ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাধারণ তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে হাটহাজারীতে বিক্ষোভ করেছে মাদরাসার ছাত্ররা। এ সময় পার্শ্ববর্তী সীতাকালী মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করলে মাদরাসার অন্য শিক্ষার্থীরা তাদের রুখে দেয় এবং মন্দিরে যাতে ইট-পাটকেল নিক্ষেপ করতে না পারে এ জন্য তারা বেশ জোড়ালো ভূমিকা পালন করে।

প্রত্যক্ষদর্শী, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও থানা পুলিশ সূত্র জানায়, রোববার ভোলার বোরহানুদ্দিনে মহানবী সা. ও আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি ফাঁসির দাবি ও আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণ ও নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে হাটহাজারী বড় মাদরাসার সামনে মাদরাসার বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীরা মহাসড়কে হাটহাজারী মাদরাসার সামনে, হাটহাজারী বাজার, মেডিকেল গেট, ভূমি অফিসের সামনে, কলেজ গেট ও বাসস্টেশন এলাকার মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় মন্দিরে যাতে কেউ হামলা না করতে পারে, এজন্য তারা মন্দিরের নিরাপত্তায় পাহারা দেয়।

আগের সংবাদভোলা হত্যাকাণ্ড : অজ্ঞাতনামা ৫ হাজার মুসল্লির বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১৫
পরবর্তি সংবাদখতমে নবুয়তের আলোচনা সভায় ভোলার ঘটনার তীব্র নিন্দা