১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভ্যাট আইন

ফাতেহ ডেস্ক

২০১৯-২০ অর্থবছরের বাজেট সংসদে উত্থাপন করা হবে ১৩ জুন। আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে সন্ধ্যায় বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠকে নতুন আইনে ভ্যাটের একাধিক হার রাখার বিষয়ে একমত হওয়ার কথাও জানান মন্ত্রী। ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন ভ্যাট আইন।

বৈঠকে অংশ নেন এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, অর্থ মন্ত্রণালয় ও এনবিআর কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

কোনো পণ্য বা সেবায় কত ভাগ ভ্যাট হবে তা এপ্রিলের মধ্যেই নির্ধারণের নির্দেশ দেন অর্থমন্ত্রী।

তিনি জানান, ভ্যাট ফাঁকি রোধে সারাদেশে প্রাথমিকভাবে ৫০ হাজার ইএফডি দেয়া হবে, পর্যায়ক্রমে ভ্যাট যোগ্য সব ব্যবসা প্রতিষ্ঠানে এ মেশিন বসানো হবে।

আগের সংবাদউপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়
পরবর্তি সংবাদঅনিয়মের কারণে তিতাস উপজেলায় ভোট স্থগিত