এ প্রথমবারের মত সৌদি আরবে আরবি ডাবেড চলচ্চিত্র সম্প্রচার

ফাতেহ ডেস্ক: আরবিতে ডাবেড প্রথম চলচ্চিত্র “Hotel Transylvania 3: Summer Vacation” সৌদি আরবে সম্প্রচার করা হয়েছে।

আরবি ভাষায় ডাবেড করা” Hotel Transylvania 3: Summer Vacation” অ্যানিমেশনটি রিয়াদের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে।

এই অ্যানিমেশনটিতে অন্যান্যদের সাথে ভয়েস দিয়েছেন সৌদি আরবের দুই বিখ্যাত অভিনেতা “রিয়া আবি রাশেদ” এবং ক্বাসি খাদার”।

এই অ্যানিমেশনটি একটি দানব পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এই পরিবারটি গ্রীষ্মকালীন ছুটি কাটাতে একটি বিনোদনমূলক ক্রুজ জাহাজে করে সমুদ্রে ঘুরতে যায়। এই রুটে তাদের বিভিন্ন ধরনের ঘটনা ঘটে।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর সৌদি আরবে চলচ্চিত্র নিষিদ্ধ থাকার পর ২০১৮ সালের এপ্রিল মাসে আবারও নতুন করে সেদেশের সিনেমা হল খুলে দেওয়া হয়েছে।

আগের সংবাদতালেবানের সাথে আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদমুফতী আব্দুল মালেকের বিরুদ্ধে কেন মাসঊদ অনুসারীরা?