প্রচারে সমান সুযোগ না পাওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীদের

ফাতেহ ডেস্ক: বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের প্রচারে সবার জন্য সমান সুযোগ নেই বলে অভিযোগ করছেন বিএনপির মেয়র প্রার্থীরা। তবে এ অভিযোগ নাকচ করে আওয়ামী লীগ প্রার্থীদের দাবি, ভোটের সুষ্ঠু পরিবেশ আছে তিন সিটিতেই। এদিকে টানা প্রচারে নগরের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরছেন প্রার্থীরা।

প্রতীক বরাদ্দের পর তৃতীয় দিনের প্রচারে বৃহস্পতিবার দিনভর ব্যস্ত ছিলেন তিন সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচিত হলে নগরের উন্নয়নে নানা প্রতিশ্রুতি তাদের।

বরিশালে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করা হয়নি বলে অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহ বরিশালকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সিলেটে পোস্টার লাগাতে বাধাসহ নেতাকর্মীদের হয়রানির অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। তবে একে সাজানো নাটক দাবি করছেন আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান

রাজশাহীতে সকালে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে এবং আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটন নগরীর আর ডি এ মার্কেটে প্রচার চালান। এ সময় দুই প্রার্থীই একে অপরের বিরুদ্ধে প্রচারে বাধা ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন।

এই তিন সিটিতে ভোটের প্রতার শেষ হচ্ছে ২৮ জুলাই মধ্যরাতে। ভোট হবে ৩০ জুলাই।

আগের সংবাদরহস্যে ঘেরা পাকিস্তানের আসন্ন নির্বাচন, মসনদে বসছেন কে?
পরবর্তি সংবাদখালেদা জিয়ার আপিল রোববার পর্যন্ত মুলতবি