
ফাতেহ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারামুক্ত করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফেরানোর সংগ্রাম অব্যাহত থাকবে।
এসময় তিনি অভিযোগ করেন, সরকার দেশবাসীর গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার পাশাপাশি সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।
তাই এই সরকারকে অপসারণ করাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ বলে জানান মির্জা ফখরুল। শিগগির সেই লক্ষ্যে পৌঁছানোর আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব।
