
ফাতেহ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধে অভিযান চালাচ্ছে হাইওয়ে পুলিশ। এক সপ্তাহে আটক করা হয়েছে তিনশোর বেশি ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা।
পুলিশ জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়কে যেন কোনো ধরনের তিন চাকার যান চলাচল না করতে পারে, সেজন্য এই অভিযান চালানো হচ্ছে।
এই অভিযান মহাসড়কে দুর্ঘটনা রোধে বিশেষ ভূমিকা রাখছে। এছাড়া যানবাহনের গতি নিয়ন্ত্রণেও অভিযান চলছে।
