
ফাতেহ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৫ দফা দাবি ও ৯টি লক্ষ্য ঘোষণা করেছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
প্রথমে প্রেসক্লাব থেকে পদযাত্রা করে শহীদ মিনারের দিকে যাওয়ার চেষ্টা করেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। কিন্তু অনুমতি না থাকায় সেই কর্মসূচি পালন করেননি।পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
তাদের দেয়া ৫ দফার মধ্যে রয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, সংসদ ভেঙে দিয়ে সবার জন্য সমান সুযোগ তৈরি করা, ইভিএম বাতিল এবং নির্বাচন কমিশন পুনর্গঠন।
এর আগে ঐক্য প্রক্রিয়ার সব অনুষ্ঠানে অংশ নিলেও এই সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিলেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান বদরুদ্দোজা চোধুরী।
