অল্পের জন্য রক্ষা পেলেন ইউএস বাংলা

ফাতেহ ডেস্ক: আবারো দুর্ঘটনার কবলে পড়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান। বুধবার ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ক্র্যাশ ল্যান্ডিং করেছে।

দুপুর ১টার দিকে ফ্লাইট নম্বর- বিএস ১৪৩ বিমানের ফ্লইটটি এ দুর্ঘটনায় পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, প্রথম চেষ্টায় ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে নামতে না পেরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ (নোস ল্যান্ডিং) করে। অবতরণের পর ফ্লাইটটিকে ফায়ার ব্রিগেডসহ বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ঘিরে রেখেছে।

শাহ আমানত বিমানবন্দরের একাধিক সূত্র জানা যায়, বিমানটির সামনের নোজ হুইল কাজ না করায় বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করে। দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে কাজ করছে বিমান কর্তৃপক্ষ।

শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আজমি বিষয়টি নিশ্চিত করেছেন।

আগের সংবাদসমাবেশ বানচালে উস্কানি দিচ্ছেন আ. লীগ নেতারা: ফখরুল
পরবর্তি সংবাদনিষিদ্ধ হচ্ছে এনার্জি ড্রিংক