
ফাতেহ ডেস্ক: রাজধানীর ইব্রাহীমপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন চার জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। দুপুরে একটি চায়ের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, বাবু, সানি, কামাল ও পলাশ। তারা সবাই দোকানটিতে চা পানের জন্য গিয়েছিলেন। এদের মধ্যে বাবু এবং সানির অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
