নদীর নাব্যতা উন্নয়নে ৪ হাজার ৩৭১ কোটি টাকার প্রকল্প

ফাতেহ ডেস্ক: চার নদীর নাব্যতা উন্নয়ন প্রকল্পে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয় করবে সরকার। এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার মোট ১৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

পুরাতন ব্রহ্মপুত্র নদী জামালপুর এবং ময়মনসিংহ জেলা দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারে মেঘনা নদীতে মিশেছে। বর্ষাকালে এ নদীতে কার্গো ও বড় ট্রলার চলাচল করলেও শুষ্ক মৌসুমে পানির গভীরতা কম হওয়ায় নৌযান চলাচল করতে পারে না। পর্যাপ্ত পানির অভাবে নদী এলাকায় কৃষিকাজ ও মৎস্য উৎপাদন হ্রাস পাচ্ছে।

পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা সঙ্কট দূর করতে একনেক সভায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। যার পুরোটাই ব্যয় হবে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে।

সরকারের শেষ সময়ে এসে রাজনৈতিক বিবেচনায় নয়, বরং উন্নয়নের স্বাভাবিক গতি অব্যাহত রাখতে প্রকল্প অনুমোদন দেয়া হচ্ছে বলে জানান অর্থপ্রতিমন্ত্রী।

বৈঠকে, কক্সবাজার বিমানবন্দর উন্নয়ননহ ১৩ হাজার ২১৮ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে মোট ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

আগের সংবাদদুই শিক্ষার্থী মারধরের অভিযোগে জাবির ৭ ছাত্র বহিষ্কার
পরবর্তি সংবাদবাম দলের সঙ্গে ঐক্য চান ওবায়দুল কাদের