একুশে পদক পাওয়া কবি বেলাল চৌধুরী লাইফ সাপোর্টে

ইরফান রাফী : বাংলা কবিতার বিকল্পধারার কবি বেলাল চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন। কিডনি সমস্য ও শারীরিক অন্যান্য রোগের কারণে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

একুশে পদক পাওয়া আধুনিক এ কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী জানান, গত চারমাস ধরে কবি বেলাল চৌধুরী হাসপাতালের নিউরোলজিস্ট অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরায়েশীর তত্ত্ববধায়নে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। গতকাল শুক্রবার অবস্থার আরও অবনতি হলে বেলা সাড়ে ১২টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয় ।

 

প্রতীক চৌধুরী জানান, তার বাবা কিডনি জটিলতা, রক্তশূন্যতা ও থাইরয়েডের সমস্যায় ভুগছেন।

কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিকতাসহ বহুমুখী প্রতিভার অধিকারী এ গুনী ব্যাক্তিত্ব ঢাকার ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। সাপ্তাহিক সনদ্বীপ পত্রিকাটিও তিনি সম্পাদনা করেছেন।

বেশ কয়েক বছর ভারতের কলকাতায় অবস্থানকালে তিনি কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘কৃত্তিবাস’এ কাজ করেন। তার সামগ্রিক কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৪ সালে একুশে পদক লাভ করেন।

হিন্দু-খ্রিষ্টান নির্বিশেষে আসিফার পক্ষে নেমেছেন ভারতের রাজপথে

আগের সংবাদহিন্দু-খ্রিষ্টান নির্বিশেষে আসিফার পক্ষে নেমেছেন ভারতের রাজপথে
পরবর্তি সংবাদশেখ হাসিনা-মোদি বৈঠক: ‘সকল বিষয়ে আলোচনা