
মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশের মানুষ শান্তিতে নেই। মানুষ অস্থিরতার মধ্যে বসবাস করছে। মানুষের শ্বাসরুদ্ধকর অবস্থা। দেশের মানুষ শান্তি চায়, মুক্তি চায়, মানুষ পরিবর্তন চায়। মানুষ নৈতিকতা হারিয়ে পশুত্ব বরণ করছে। নারী ও শিশু ধর্ষণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সব খানে মাদকের সয়লাব। নেশা তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজবাড়ী জেলা শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর একথা বলেন। মাওলানা আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মনিরুজ্জামান, আলহাজ্ব নুর মোহাম্মদসহ জেলা নেতবৃন্দ।
একটি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে চরমোনাই পীর সাহেব আরো বলেন, জাতিকে বাঁচাতে হলে ইসলামের সুমহান শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং ইসলামের অনুশাসন মেনে চলতে হবে।
