কামাল যাচ্ছেন না রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশে

ফাতেহ ডেস্ক

রাজশাহীতে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দেবেন না ড. কামাল হোসেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজশাহী যাচ্ছেন না। ড. কামালের দল গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বাংলা ট্রিবিউনকে শুক্রবার (৯ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার জুমার নামাজের পর বেলা ২টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুতসহ যাবতীয় কাজ সম্পন্ন করেছে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। সমাবেশস্থলে ব্যাপক মানুষের উপস্থিতি ঘটবে বলে আশা করছেন তারা।

বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের সূত্রে জানা গেছে, ড. কামাল না আসলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব, কর্নেল অলি আহমেদ, আন্দালিব রহমান পার্থ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতা এবং জাতীয় ঐক্য ফ্রন্টের সকল নেতারা যোগ দেবেন। তারা বিমানে করে আজ রাজশাহী পৌঁছাবেন।

আগের সংবাদএকাদশ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি
পরবর্তি সংবাদশরণার্থী ক্যাম্পে হুমকির মুখে রোহিঙ্গা মুসলিমদের ধর্মীয় জীবন