ইসলামী ঐক্যজোটের মনোনয়ন বিক্রি শুরু

ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট আজ সকাল ১০টা থেকে একাদশ জাতীয় নির্বাচনে মিনার প্রতীকে  মনোনয়ন বিক্রি শুরু করেছে। লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়। ইসলামী ঐক্যজোটের আনসারুল হক ইমরান এই তথ্য নিশ্চিত করেছেন।

‘প্রতিটি ফরমের মূল্য মান রাখা হয়েছে ৫০০০ টাকা। ১৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং প্রার্থীতা চূড়ান্ত করা হবে ইনশাআল্লাহ।’ তিনি যোগ করেন।

এর আগে গত ৯ নভেম্বর দলটির মজলিসে শুরার সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য ইসলামী ঐক্যজোটের যাত্রা শুরু হয় ১৯৯০ সালের ২২ ডিসেম্বর। ১৯৯১ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই দলটি গঠন করা হয়। ২০০১ সালের অক্টোবর ১ তারিখে জাতীয় নির্বাচনে বিএনপির সাথে জোট বেঁধে এটি ৩০০ আসনের মধ্যে ৪টি আসনে জয়লাভ করে। তবে ২০১৬ সালের ৭ ই জানুয়ারী বিএনপি-জোট থেকে বেরিয়ে আসে ইসলামী ঐক্যজোট।

আগের সংবাদনূর হোসেনকে নিয়ে কটাক্ষ করলো জাতীয় পার্টি
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর দোয়া চেয়ে আ. লীগের মনোনয়নপত্র তুলেছেন মাশরাফি