
ফাতেহ২৪ ডটকমঃ নারীর সামগ্রিক উন্নয়ন ও ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য এবারের অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ সম্মাননা দেওয়া হচ্ছে।
আজ ২৪ এপ্রিল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
আগামী ২৬ এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর ঘিরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, চিলির সাবেক প্রসিডেন্ট মিশেল ব্যাশেলেট, আয়ারল্যান্ডের সাবেক প্রসিডেন্ট মেরি রবিনসন।
অস্ট্রেলিয়া সফরে অন্যন্য প্রোগ্রামের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে ২৮ এপ্রিল দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা।
সম্মেলনের সাইড লাইন বৈঠকে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।
আ..মা..
