
ফাতেহ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া দাবানলে মৃতের সংখ্যা গিয়া দাঁড়ালো ৪৮-এ। সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিলো ৪২। তবে মঙ্গলবার পুলিশের বরাত দিয়ে সিবিএস নিউজ ৪৮ জনের প্রাণহানির খবর দিয়েছে।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে উত্তরাঞ্চলীয় প্যারাডাইস শহরে। সেখানে ধ্বংসস্তূপ থেকে ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দক্ষিণাঞ্চলের মালিবু শহরেরও ঘটেছে একাধিক প্রাণহানির ঘটনা।
কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে আগুন ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে এই আগুন ছড়িয়ে পড়ছে। আশঙ্কা করা হচ্ছে, ঝড়ো বাতাসে উপকূলীয় এলাকাগুলোতেও আগুন ছড়িয়ে পড়তে পারে।
দাবানলের তাণ্ডবে উপদ্রুত এলাকায় গত শুক্রবার পর্যন্ত অন্তত ২০ হাজার একর জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের মুখপাত্র স্কট ম্যাকক্লিন জানান, মৃতদের বিষয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। তারা এমনভাবে পুড়ে গেছে যে, এখনও পর্যন্ত তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
