হলি আর্টিজান মামলার বিচার শুরু

ফাতেহ ডেস্ক: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ৮ আসামির বিচার শুরু হয়েছে। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ৩ ডিসেম্বর তারিখ দেন।

অভিযোগ গঠনের শুনানিতে গ্রেপ্তার ৬ আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়া শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনকে পলাতক দেখিয়ে বিচারকাজ শুরুর নির্দেশ দেয় আদালত।

২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজানে জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করা হয়। পরদিন কমান্ডো অভিযানে নিহত হন হামলাকারী পাঁচ তরুণ। দুই বছরের বেশি তদন্ত চালিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জড়িত ২১ জনকে চিহ্নিত করে।

তাদের মধ্যে জীবিত আটজনের বিরুদ্ধে গত ২৩ জুলাই অভিযোগপত্র দেয়া হয়। এ মামলার ১৩ আসামি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হয়েছেন।

আগের সংবাদওয়াজ মাহফিলে বিধি-নিষেধ: যেভাবে দেখছেন ওয়ায়েজ ও ধর্মপ্রাণ জনগণ
পরবর্তি সংবাদএকাদশ জাতীয় সংসদ নির্বাচন: রাজনীতিতে নতুন যুগের শুরু