যে আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

ফাতেহ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত। দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। দলের গুলশান কার্যালয় থেকে মনোনয়নের এ চূড়ান্ত টিকিট দেয়া শুরু হয়েছে।

বগুড়া ৬, ৭ ও ফেনী-১ আসনে খালেদা জিয়াকে বিএনপির প্রার্থী ঘোষণা। এছাড়া আরো মনোনয়ন পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১), রেদওয়ান আহমেদ (কুমিল্লা-৭), মোরশেদ খান (চট্টগ্রাম-৮), অলি আহমেদ (চট্টগ্রাম-১৪), আব্দুল করিম আব্বাসি (নেত্রকোনা-১), শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১), জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), মোয়াজ্জেম হোসেন আলাল (বরিশাল-২), মুজিবুর রহমান সারোয়ার (বরিশাল-৫)।

মোকাররম হোসেন সুজন (রংপুর-১), ওয়াহিদুজ্জাম মামুন/মোহাম্মদ আলী (রংপুর-২), মোজাফফর আহমেদ/রিতা রহমান (রংপুর-৩), এমদাদুল হক ভরসা (রংপুর-৪), সোলায়মান আলম/ডা. মমতাজ (রংপুর-৫), সাইফুল ইসলাম (রংপুর-৬)।

মঞ্জুরুল ইসলাম/মামুনুর রশিদ (দিনাজপুর-১), সাদিক রিয়াজ/মামুনুর রশিদ (দিনাজপুর-২), সৈয়দ জাহাঙ্গীর/মাজহারুল দোলন (দিনাজপুর-৩), আখতারুজ্জামান মিয়া/মো. হাফিজুর রহমান (দিনাজপুর-৪), এম রেজওয়ানুল হক/জাকারিয়া বাচ্চু (দিনাজপুর-৫), লুৎফর রহমান/শাহীন মণ্ডল (দিনাজপুর-৬)।

মতিউর রহমান তালুকদার (বরগুনা-১), নুরুল ইসলাম মনি (বরগুনা-২), আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), শহিদুল আলম তালুকদার/মনির হোসেন (পটুয়াখালী-২), হাসান মামুন (পটুয়াখালী-৩), এ বি এম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪), আন্দালিব রহমান পার্থ (ভোলা-১), হাফিজ ইব্রাহীম/ রফিকুল ইসলাম মনি (ভোলা-২), কামাল হোসন (ভোলা-৩), নাজিম উদ্দিন আলম/ মো. নুরুল ইসলাম (ভোলা-৪)।

রেজাউল করিম খান চুন্নু (কিশোরগঞ্জ-১), মেজর (অব.) মো. আখতারুজ্জামান (কিশোরগঞ্জ-২), ডা. এম ওসমান ফারুক বা তার স্ত্রী (কিশোরগঞ্জ-৩), অ্যাডভোকেট ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪)।

আগের সংবাদএকাদশ জাতীয় সংসদ নির্বাচন: রাজনীতিতে নতুন যুগের শুরু
পরবর্তি সংবাদযে ৬ আসনে ইভিএম ব্যবহার হবে