
ফাতেহ ডেস্ক:
যশোরের ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানাকে বিচারিক আদালতের দেয়া দণ্ড স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকী।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, এর ফলে বিচারিক আদালতে দুর্নীতির দায়ে দণ্ডিত সাবেরা সুলতানাসহ অন্য দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। কাল সকাল দশটার মধ্যেই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
গত ২৯ নভেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানাকে বিচারিক আদালতের দেয়া সাজা স্থগিত করে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ। এই আদেশের স্থগিত চেয়ে আবেদন করেছিলো রাষ্ট্রপক্ষ ও দুদক।
