ভারতে বাড়ছে যৌন-বিকার, লিঙ্গ-রুপান্তরে আগ্রহ

ভারতে যৌন-বিকারগ্রস্থ মানুষের সংখ্যা বাড়ছে।অবাধ অশ্লীলতা চর্চায় এই বিকার সৃষ্টি হচ্ছে বলে মনে করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া ভারতের আহমেদাবাদ কেন্দ্রিক যৌন-বিকারের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

লিঙ্গ পরিবর্তন করে নারী হয়ে যাচ্ছেন পুরুষ। আবার পুরুষ হয়ে যাচ্ছেন নারী। এই প্রবণতা সেখানে গত ৫ বছরে দ্বিগুন হয়েছে। এ প্রক্রিয়াকে নাম দেয়া হয়েছে ‘সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি’ (এসআরএস)। রিপোর্টে অরুণা (পরিবর্তিত নাম) নামের ৩০ বছর বয়সী এক যুবতীর কাহিনী তুলে ধরা হয়েছে।

অরুণা নারী থেকে পুরুষ হতে চান। তাই তিনি গত এক বছরে বেশ কয়েকবার আহমেদাবাদের একজন মনোবিজ্ঞানীর দ্বারস্থ হয়েছেন।

অরুণা বলেন, পিতামাতার একমাত্র সন্তান আমি। শৈশব থেকেই আমি ছেলেদের মতো পোশাক পরা শুরু করি। নতুন একটি শহরে সম্প্রতি স্থানান্তরিত হয়েছি। সেখানে সম্প্রতি একজন ‘পার্টনার’ খুঁজে পেয়েছি। আর তাই এসআরএস প্রক্রিয়ায় একজন পুরুষ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি বাবা-মাকে। কিন্তু তারা আমাকে একজন পুরুষ হিসেবে দেখতে রাজি নন।

অরুণা একাই নন। তার মতো অনেক মানুষ একই রকমভাবে লিঙ্গ পরিবর্তনের পক্ষে। আহমেদাবাদের মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন, গত পাঁচ বছরে লিপ্ত পরিবর্তনের হার দ্বিগুণ হয়েছে। আগে বছরে এমন অপারেশন করানো হতো ৫ জনকে। এখন এই শহরে তা দাঁড়িয়েছে প্রায় ১০ জনে।

ইসলামী চিন্তাবিদদের মতে অবাধ যৌন-বিশৃঙ্খলার কারণে এই বিকার সৃষ্টি হয়। ফলে বিকৃত যৌনতা থেকে বেঁচে থাকার ওপর তারা গুরুত্ব আরোপ করেন।

আগের সংবাদ‘ছাত্ররা এক প্রকার জোর করেই পাহারার দায়িত্ব পালন করে’
পরবর্তি সংবাদইজতেমা ময়দানে ব্যাপক নিরাপত্তা, পুলিশের মামলায় আসামী পঁচিশ হাজার