আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না : অর্থমন্ত্রী

ফাতেহ ডেস্ক: দেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন অবসর মানেই বিদায় না। আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না।

মঙ্গলবার রাজধানী ঢাকার একটি হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন মুহিত। দেশের পুঁজিবাজারে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য অর্থমন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনীতি থেকে অবসরে যাওয়া প্রসঙ্গে তিনি গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, হ্যাঁ আমি অবসরে যাচ্ছি, কিন্তু অবসর মানেই বিদায় না। রেগুলার রুটিনমাফিক কাজ হয়তো থাকবে না। তবে আমি আপনাদের সঙ্গে আছি। আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না।

আগের সংবাদমির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ
পরবর্তি সংবাদঅনির্দিষ্টকালের জন্য বন্ধ ভিকারুন নিসা, অধ্যক্ষসহ ৩ শিক্ষককে বরখাস্তের নির্দেশ