
ফাতেহ ডেস্ক: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদারকে চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সন্ধ্যায় দলটির চেয়ারম্যানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০ এর ১ এর ‘ক’ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
পার্টি চেয়ারম্যানের অনুপস্থিতিতে রুহুল আমিন হাওলাদারই দলের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। চেয়ারম্যানের পরেই দলে দ্বিতীয় স্থানে রুহুল আমিন হাওলাদারের পদমর্যাদা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
