খালেদা জিয়ার প্রার্থীতা নিয়ে রিটের আদেশ কাল

ফাতেহ ডেস্ক: ৩ আসনে খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষ হয়েছে। আদেশ দেয়া হবে কাল মঙ্গলবার। তিন আসনে ভোটে লড়তে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার রিট করেন তার আইনজীবীরা।

সোমবার সকালে বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও ইকবাল কবিরের বেঞ্চে শুরু হয় শুনানি। দুপুরের পর সুনানি শেষে আদেশের দিন ঠিক করে আদালত।

ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র শনিবার বাতিল করে নির্বাচন কমিশন। আদেশের সার্টিফায়েড কপি পাওয়ার পর হাইকোর্টে রিট করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

আগের সংবাদগাজীপুরে স্কুলছাত্র নিহতের ঘটনায় আটক ১
পরবর্তি সংবাদপ্রতীক পেয়ে প্রচারণা শুরু