খালেদা জিয়ার প্রার্থীতা নিয়ে রিটের আদেশ আজ

ফাতেহ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩ আসনে প্রার্থিতা ফিরে পাবেন কিনা- সে বিষয়ে আজ আদেশ দেবে হাইকোর্ট। সকালে এ আদেশ দেয়ার কথা রয়েছে।

এদিকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়ন বৈধ ঘোষণার বিরুদ্ধে আজ চেম্বার জজ আদালতে আপিল করবে নির্বাচন কমিশন।

সোমবার, ফেনী ১ এবং বগুড়া ৬ ও ৭ আসনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে খালেদা জিয়ার করা রিট আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আজ আদেশের দিন ঠিক করে হাইকোর্ট। এছাড়া, দুর্নীতির মামলায় দণ্ড স্থগিত থাকায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়ন বৈধ ঘোষণা করে আদালত।

সে আদেশের বিরুদ্ধে আজ চেম্বার জজ আদালতে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারি রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের আদেশও দেয়া হবে আজ।

আগের সংবাদইসলাম, মানবাধিকার ও আমরা ।। ইফতেখার জামিল
পরবর্তি সংবাদএকাদশ সংসদ নির্বাচনে আ.লীগের নতুন মুখ ৪৬