
ফাতেহ ডেস্ক
নির্বাচনে জয় নিশ্চিতে সংখ্যালঘু ও নারী ভোটারদেরও সমর্থন আদায়ের চেষ্টায় প্রার্থীরা। ভোট দেয়ার বিষয়ে তাদের সচেতনতা বাড়ানোর পাশপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
জয়পুরহাটে দুটি আসনেই পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। নির্বাচনী প্রচারে তাই বাড়তি গুরুত্ব পাচ্ছেন তারা। নারী নির্যাতন বন্ধ ও ক্ষমতায়ন বাড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
নেত্রকোণার দুর্গম গ্রামের নারীরাও এবার ভোট নিয়ে সচেতন। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন যাচ্ছে এসব ভোটারের কাছে। নারীরাও তাদের অধিকার ও ভোটের গুরুত্ব বুঝতে পারছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আদিবাসী ভোটার প্রায় ২৩ হাজার। ভূমি দখলসহ বিভিন্ন নিপীড়ন বন্ধের দাবি এসব ভোটারের।
নাটোর-১ আসনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল ও ধানের শীষের প্রার্থী মুনজুরুল ইসলাম বিমল দুজনই প্রথবার সংসদ নির্বাচনে লড়ছেন। উন্নয়নের পাশাপাশি এলাকায় মাদক ও সন্ত্রাস রোধের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
