হাইকোর্টে বিএনপির তিন নেতার প্রার্থিতা বাতিল

ফাতেহ ডেস্ক

উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাটোর-৪ আসনের আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনের ফারুক কবির এবং নরসিংদী-৩ আসনের মঞ্জুর এলাহীর প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট।

পৃথক পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার হাইকোটের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

উপজেলা চেয়ারম্যান পদ লাভজনক হওয়ায় এর আগে আপিল বিভাগ একাধিক নেতার প্রার্থিতা বাতিল করেন। যার ধারাবাহিকতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা রিটের শুনানি শেষে বিএনপির আরও ৩ নেতার প্রার্থিতা বাতিল করেন হাইকোর্ট।

আগের সংবাদপেট্রোল বোমা হামলায় পাল্টাপাল্টি দোষারোপ আ. লীগ-বিএনপির
পরবর্তি সংবাদসন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দায় চাপাচ্ছে বিএনপি-জামায়াত : স্বরাষ্ট্রমন্ত্রী