
ফাতেহ ডেস্ক
একাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নবনির্বাচিত সাংসদদেরা শপথ নিয়েছেন। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ শপথ নেননি। এরপর মহাজোটের অন্যান্য দল এবং সতন্ত্র সাংসদরা শপথ নিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করান।
শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হলো একাদশ জাতীয় সংসদের সদস্যদের পথ চলা।
সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে স্পিকার হিসাবে শপথ নেন শিরীন শারমিন চৌধুরী। তারপর দুপুর সোয়া এগারটায় সংখ্যাগরিষ্ট দল হিসাবে প্রথমে শপথ নেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা।
গেজেট প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যেই, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির ২৫৭ জন সদস্য শপথ নেন।
এদিকে বেলা পৌনে ১২টার দিকে ক্রমানুসারে অন্য দল ও স্বতন্ত্র সাংসদরাও শপথ নিয়েছেন।
এর পরপরই, বেলা সোয়া ১২ টার পর শপথ নেন জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ছাড়াই, শপথ নেয় জাতীয় পার্টি। এসময় রওশন এরশাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলটির ২১জন সদস্য। তবে পার্টির চেয়ারম্যান ৩টায় শপথ নেবেন বলে জানা গেছে।
