
ফাতেহ ডেস্ক
ঘন কুয়াশার কারণে লঞ্চ দুটির সংঘর্ষ হয়
বরিশালের কালীগঞ্জে মেঘনার মোহনায় দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। ঘন কুয়াশা এ দুর্ঘটনার কারণ বলে জানানো হয়েছে।
নিহত সাকিব বরিশাল থেকে কর্মস্থল ঢাকার কেরানীগঞ্জে যাচ্ছিলেন। যাত্রী ও লঞ্চকর্তৃপক্ষ জানায়, শনিবার মাঝ রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি এ্যাডভেঞ্চার লঞ্চটি মেঘনা মোহনায় চরে আটকা পড়ে।
এর কিছুক্ষণ পর ওই স্থান অতিক্রম করার সময় আমতলী থেকে ঢাকাগামী সুন্দরবন ৬ লঞ্চটি ধাক্কা দেয় এডভেঞ্চারকে। এতে এ্যাডভেঞ্চার লঞ্চটির একটি এঙ্গেল ভেঙ্গে ডেকে ঘুমানো যাত্রীদের গায়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
