
ফাতেহ ডেস্ক
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, হক্কানি উলামায়ে কেরামের ঈমানি আন্দোলন কোনো দলের বিপক্ষে নয়৷ মুসলমানের ঈমান-আকিদা রক্ষার জন্যই তারা আন্দোলন করেন৷ ইসলাম-বিরোধী অপশক্তি আর নাস্তিক মুরতাদের বিরুদ্ধে হক্কানি ওলামায়ে কেরামের আন্দোলন ছিল, আছে এবং থাকবে। ইনশাআল্লাহ।
গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আল্লামা বাবুনগরী আরও বলেন, একটা রাষ্ট্রের মূল ভিত্তি হলো সংবিধান৷ একজন মুসলমানের ঈমানি দাবি হলো মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা৷ মুসলমানের ব্যক্তি জীবন থেকে শুরু পারিবারিক, সামাজিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলসহ সর্বক্ষেত্র আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের মূলনীতি থাকা বাধ্যতামূলক৷ বাংলাদেশ ৯০% মুসলমানের দেশ৷ সংবিধান রাষ্ট্রের মূল হিসেবে সংবিধানে যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস না থাকে তবে তা মুসলমানের জীবনে এর বিরূপ প্রভাব ফেলে। তাই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধানে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের মূলনীতি পুনর্স্থাপন করতে হবে৷ এটা এদেশের তৌহিদী জনতার প্রাণের দাবী৷
আল্লামা বাবুনগরী আরো বলেন, দাওয়াতে তাবলিগের চলমান সংকটের মূল কারণ হলো পূর্বেকার তিন হযরতজির পদাংক অনুসরণ না করা এবং ওলামায়ে কেরামের সাথে তাবলীগী সাথীদের দূরত্ব ৷ তাই চলমান সংকট নিরসনে হযরতজি ইলিয়াস রহ., হযরতজি ইউসুফ রহ. ও হযরতজি ইনামুল হাসান রহ.-এর পদাঙ্খ অনুসরণ করে হক্কানি ওলামায়ে কেরামের দিকনির্দেশনা মেনে তাগলিগের কাজ করতে হবে৷
এইচআর
