
ফাতেহ ডেস্ক
একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক দুই আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদাকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দিয়েছে আদালত। সোমবার সকালে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ এ আদেশ দেন।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি ছিলেন সাবেক দুই আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদা। গত বছরের ১০ অক্টোবর আলাদা দুটি ধারায় তাদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জারিমানা করা হয়। মামলা হওয়ার পর থেকে তারা ১৪ মাস সাজা ভোগ করেছেন।
এ আবস্থায় সাজা ভোগের বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে হাইকোর্ট তাদের ছয় মাসের জামিন দেন। বর্তমানে সাবেক দুই আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদা কাশিমপুর কারাগারে আছেন।
