
ফাতেহ ডেস্ক
কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মেজবাইল হক ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ বিচারিক আদালতকে এ আদেশ দেন। এক আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।
এতে ৮ জন নিহত হন, আহত হন আরো ২৭ জন। তদন্ত শেষে ২০১৭ সালের ৬ মার্চ কুমিল্লার আদালতে ওই দুই মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।
