
ফাতেহ ডেস্ক
২০১৪ সাল থেকে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ৪৫ হাজারের বেশি সদস্য নিহত হয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে শুক্রবার এ পরিসংখ্যান তুলে ধরেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।
আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর নিহতের এ সংখ্যা গতবারের চাইতে অনেক বেশি। গত বছর নভেম্বরে গনি বলেছিলেন, ২০১৫ সাল থেকে নিরাপত্তা বাহিনীর ২৮ হাজার সদস্য নিহত হন।
এদিকে, দাভোসে তিনি বলেন, বিদেশি সেনা নিহতের সংখ্যা ৭২ জনেরও কম।
বিবিসির খবরে বলা হয়, ২০১৪ সালে বেশিরভাগ বিদেশি সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর থেকে রেকর্ডসংখ্যক আফগান পুলিশ এবং সেনা নিহত হয়।
যুক্তরাষ্ট্র ও তালেবান প্রতিনিধিদের মধ্যে শীর্ষস্তরের আলোচনার মধ্যেই এমন তথ্য তুলে ধরেন আফগান প্রেসিডেন্ট।
