ওয়াশিংটন ও তালেবানের মধ্যে চুক্তি প্রায় সম্পন্ন, খসড়া প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে ১৭ বছরের সংঘর্ষ শেষ করার জন্য তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে। তালেবানের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সূত্রে এই খবর জানিয়েছে রয়টার্স।

তালেবান জানিয়েছে, মার্কিন দূর যালমাই খলিল যাদাহ আঠারো মাসের মধ্যে আফগানিস্থান থেকে বিদেশী সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি খসড়ায় আরও আছে যে, আফগানিস্থানকে আল কায়দা বা আইএসের ‘সন্ত্রাসী হামলার’ কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে না।

তালেবান কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, আফগানিস্তানে যুদ্ধবিরতির জন্য একটি সময়সূচী শীঘ্রই সম্পন্ন করা হবে। আলোচনা শেষে মার্কিন বিশেষ দূত ছয়দিনের সফরে আফগানিস্থানে যাবেন।

এ প্রসঙ্গে আল জাজিরার সংবাদদাতা জানান, আলোচনা এগিয়ে নিয়ে যাবার জন্য আফগান গোয়েন্দা প্রধান দ্রুতই কাতারের রাজধানী দোহায় আসছেন।

প্রসঙ্গত গত মাসের এজেন্ডা অনুযায়ী সোমবার তালেবান ও আমেরিকানদের মধ্যে আলোচনা শুরু হয়।

সূত্র ঃ আল জাজিরা, রয়টার্স ও নিউইয়র্ক টাইমস

আগের সংবাদসাড়ে ৭ কোটি পরিবারে মোদির চিঠি দিতে প্রিন্টিংয়েই খরচ ১৬ কোটি
পরবর্তি সংবাদগণভবনে ঐক্যফ্রন্টকে চায়ের আমন্ত্রণ : বিএনপি কিছু জানে না, যাবে না গণফোরাম