
ফাতেহ ডেস্ক
৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। শনিবার সকালে কক্সবাজারের টেকনাফ পৌরসভায় অভিযান চালনাকালে আলিয়াবাদ এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব-৭) টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব।
তিনি বলেন, শনিবার সকালে পৌরসভার অলিয়াবাদের কবির আহমদের ভাড়া বাসার একটি কক্ষে ইয়াবা বেচা-কিনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া গেছে।
ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।
এইচআর
