দুর্নীতির সূচকে অবনমন

ফাতেহ ডেস্ক

দুর্নীতির সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে উল্লেখ করে রিপোর্ট প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সংস্থাটি তাদের প্রতিবেদন প্রকাশ করে।

সূচক অনুযায়ী ২০১৮ সালে ২৬ স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ১৩ তম। ২০১৭ সালে ২৮ স্কোর পেয়ে ছিল ১৭তম অবস্থানে। উপমহাদেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় দুর্নীতি প্রবণ দেশ বলেও উল্লেখ করা হয় রিপোর্টে। বড় দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছে টিআইবি।

এবার সূচক নির্ধারণের জন্য ১৮০টি দেশ অন্তর্ভুক্ত করা হয়। সূচক অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, ৮৮ স্কোর পেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ডেনমার্ক।

আগের সংবাদপ্রধানমন্ত্রীর আমন্ত্রণ শুধুই শুভেচ্ছা বিনিময়ের জন্য : কাদের
পরবর্তি সংবাদসংসদ অধিবেশন কাল, রাষ্ট্রপতির ভাষণে থাকছে দিক-নির্দেশনা